নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ড, ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৩, ১২ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ড, ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই

নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১২ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় প্রায় এিশটি ঝুটের গোডাউনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঝুটের গোডাউন থেকে এই অগ্নিকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না। তদন্তের পর আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন