নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধা নারী নিহত : আহত ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩১, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩২, ১২ অক্টোবর ২০২৬

বন্দরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধা নারী নিহত : আহত ২

বন্দরে ভাঙ্গারী ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়ার জের ধরে  প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। 

ওই সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের ছেলে রাসেল (৪২) ও  প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) মারাত্মক ভাবে জখম হয়। 

স্থানীয়রা আহতদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।

সোমবার (১২ অক্টোবর)  রাত সাড়ে ৮টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

 হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে নিহতের ছেলে জজ মিয়া গণমাধ্যমকে জানান, বন্দর থানার মাহামুদনগর এলাকার তোরখ আলী ছেলে সাদ্দামের সাথে দীর্ঘ দিন ধরে ভাঙ্গারী ব্যবসার পাওনা ২২ লাখ টাকা  নিয়ে একই এলাকার মৃত নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের সাথে বিরোধ চলছিল। 

দেনাদার সাদ্দাম পাওনা টাকা না দিয়ে নানা ভাবে তালবাহানা করে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টায় পাওনাদার নাদিমের মা মাকসুদা বেগম দেনাদার সাদ্দামের নিকট পাওনা ২২ লাখ টাকা চাইলে ওই সময় দেনাদার সাদ্দাম ও একই এলাকার হাবিউল্ল্যাহ মিয়ার ৩ ছেলে সামাউন হাবিব, অলিদ, খোকনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন্য দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পাওনাদার ভাঙ্গারী ব্যবসায়ী নাদিমের মায়ের উপর অর্তকিত হামলা চালায়।

 ওই সময় হামলাকারিরা বেদম ভাবে কুপিয়ে মাকসুদা বেগম জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রাসেল ও শফিকুল তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা  তাদেরকেও বেদম ভাবে কুপিয়ে মারাত্মক কাটা জখম করে। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন