নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ এ্যাডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মনোনীত হলেন ডা. মজিবুর রহমান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৮, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৯, ১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ এ্যাডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মনোনীত হলেন ডা. মজিবুর রহমান

সিদ্ধিরগঞ্জ এ্যাডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মজিবুর রহমান। সোমবার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচালকের দায়িত্ব প্রদানসংক্রান্ত চিঠি হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।

স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে সক্রিয় ডা. মজিবুর রহমানের নতুন এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন