শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৫, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩১, ১২ অক্টোবর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে পূজার উপহার স্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তার অর্থ প্রদান করা হয়।
এসময়ে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে মহানগরের কয়েকটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
মনিরুল ইসলাম সজল বলেন, “শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব আপনাদের পাশে রয়েছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন।”
তিনি আরও বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক প্রতিষ্ঠান। কারও চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হলে কিংবা পড়ালেখার জন্য আর্থিক সমস্যায় পড়লে ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আপনারা নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবের প্রয়াত পিতা ও তাঁর পরিবারের জন্য দোয়া করবেন, যাতে তাঁরা সব সময় নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করতে পারেন।”
এর আগে গত ৬ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মহানগরের ৪৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ২০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।