শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৯, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫৪, ১৭ অক্টোবর ২০২৬
হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আপনারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের এলাকার অভিভাবক হিসেবে সংসদ সদস্য ও তাঁর সন্তান আপনাদের খোঁজখবর রাখছেন। আমরাও আপনাদের পাশে থাকব, যাতে আপনারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ, আর আপনাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ছোটবেলায় আমিও অনেক পূজা দেখেছি। আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেও আনন্দিত। আমি চাই, আপনারা সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপন করুন। রাজনীতিবিদ হিসেবে যাঁরা রয়েছেন, তাঁরাও আপনাদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ।”
তিনি বলেন, ধর্মীয় উৎসব পালনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক এবং নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সদস্য আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, যুবদল নেতা ইমরান কাউসার মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।