শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৪০, ৯ অক্টোবর ২০২৬
জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবারাত্রি এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৯ জন মাদকসেবী, ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৯ জন ছিনতাইকারী, ১ জন দস্যু, ১ জন ডাকাত, পরোয়ানামূলে ১৯ জন, নিয়মিত মামলার ৮ জন আসামি, অন্যান্য আইনে ৩ জন, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং পরোয়ানামূলে ২ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় ২১ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ২ জন চোর, ১ জন দস্যু, পরোয়ানামূলে ৯ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় ৪০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, ৪ জন ছিনতাইকারী এবং পরোয়ানামূলে ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় ৯ জন মাদকসেবী, পরোয়ানামূলে ২ জন এবং অন্যান্য অভিযোগে ৩ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানায় ৫০ পিস ইয়াবা ও ১ বোতল কেরু মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৩ জন ছিনতাইকারী, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় ১৩ বোতল স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, পরোয়ানামূলে ১ জন, নিয়মিত মামলার ৩ জন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানায় ১ জন ডাকাত, পরোয়ানামূলে ৩ জন এবং নিয়মিত মামলার ৫ জন আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।