নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

শহরকে যানজট ও হকারমুক্ত রাখতে নাসিক প্রশাসক সাখাওয়াতের অভিযান ‎

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:৪৯, ২৬ নভেম্বর ২০২৬

শহরকে যানজট ও হকারমুক্ত রাখতে নাসিক প্রশাসক সাখাওয়াতের অভিযান ‎

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন এবং অবৈধ অটোরিকশা, অবৈধ পার্কিং, স্থাপনা ও হকারমুক্ত রাখতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখায়াত হোসেন খান অভিযান পরিচালনা করেছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। 
‎
‎এ সময় চাষাড়া, মেট্রোহল, কালীরবাজার, দিগুবাজার, ২ নম্বর রেলগেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ অটোরিকশা, অবৈধ পার্কিং, অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদে কার্যক্রম পরিচালনা করা হয়।
‎
‎অভিযান চলাকালে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখল সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
‎
‎এ সময় নাসিক প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “শহরের অবৈধ অটোরিকশা, অবৈধ পার্কিং, অবৈধ স্থাপনা ও হকারমুক্ত রাখতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদকারী টিম প্রতিদিন অভিযান পরিচালনা করছে। শহরকে যানজট ও হকারমুক্ত রাখতে আমরা কাজ করছি। আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”
‎
‎নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং শহরের যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন