শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩১, ২৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার পেছনে ছুটে চলা এক নাম তৈয়বুর রহমান। স্থানীয়রা তাকে চেনেন তৈয়ব মাস্টার নামে। বরিশাল থেকে অনেকটা শুন্য পকেটে নদী পাড় হয়ে নারায়ণগঞ্জে এসে ধীরে ধীরে তিনি বনে যান টাকার কুমির।
এরপর ক্ষমতা কুড়াতে কখনো আওয়ামী লীগ আবার কখনো ছুটেছেন বিএনপি নেতাদের পেছনে। তবে তার পুত্র মো. হৃদয় যেন আরও এক কাঠি সরেস!
পিতা তৈয়বুর রহমান আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরে শিন্নি বিলালেও পুত্র হৃদয় ছাড়েননি এনসিপিকেও! আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতাদের দ্বারে তো বটেই, হৃদয় দারস্থ হয়েছেন এনসিপির আলোচিত নেতা সারজিস আলমেরও।
এমনকি নারায়ণগঞ্জ-৪ আসনে এসসিপি থেকে নির্বাচিত হওয়া এমপি আল-আমিনের পাশেও দেখা গেছে চতুর এই ব্যক্তিকে। ফলে টিপ্পনি কেটে স্থানীয়রা বলছেন, এ যেনো পিতা পুত্রের সর্বদলীয় জোট।
জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ফতুল্লার লালখা এলাকার তৈয়বুর রহমান ওরফে তৈয়ব মাস্টার সকল কাজের কাজী হয়ে উঠেছিলেন। তার বেয়াই মোস্তফা কামাল ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও সাবেক রাষ্ট্রপতির আত্মীয় হওয়ার সুবাধে তৈয়বুর রহমান এলাকায় আধিপত্য বিস্তার করে চলতেন।
শামীম ওসমান থেকে শুরু করে শাহ-নিজাম; সকলের সাথেই ছিলো তৈয়বুর রহমানের বিশেষ সখ্যতা। এরপরও তাকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে জায়গা করে দেয়া হয়।
কিন্তু বিএনপির দায়িত্বশীল পদে থেকেও তিনি আওয়ামী লীগ প্রীতি ছাড়তে পারেননি বলে অভিযোগ উঠেছে। দলের ভেতরের সকল তথ্য পাঁচার করে আওয়ামী লীগকে পূনরায় প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছিলেন তৈয়বুর রহমান। এমন অভিযোগের প্রমান মেলায় তার দলীয় পদ-পদবী স্থগীত করা হয়েছে।
এদিকে, ক্ষমতার লোভে সকল দিকেই পা বাড়িয়েছেন তৈয়বুর রহমানের ছেলে মো. হৃদয়। তাকে শুরুতে আওয়ামী লীগের নেতাদের সাথে দেখা গিয়েছিলো। অয়ন ওসমান থেকে শুরু করে শামীম ওসমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তার সখ্যতা রয়েছে। এখনো সেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে, আওয়ামী লীগের সাথে ভেতরে ভেতরে যোগাযোগ থাকলেও বিএনপি ও এনসিপির নেতাদের সাথে তার যোগাযোগ রয়েছে প্রকাশ্যে। বিশেষ করে, এমপি আল-আমিন ও এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমের সাথে সখ্যতা রয়েছে।
অন্যদিকে, বিএনপিতেও তিনি কখনো এক নেতা তো কখনো ছুটেছেন আরেক নেতার পেছনে। জেলা বিএনপির বহিস্কৃত নেতা গিয়াস উদ্দিন এবং তার পুত্র রিফাতের সাথেও সখ্যতা রয়েছে হৃদয়ের। যখন যেখানো প্রয়োজন, সেখানে তার লোক সেজে ফায়দা হাসিল করাই প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছিলো তাদের।
অতীতে দেখা গেছে, প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতার দরুণ হৃদয় ও তার পিতা তৈয়বুর রহমান এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছিল। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া, প্রতিপক্ষের সাথে গোলাগুলি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা।
এদিকে, দলীয় পদ ফিরে পেতে তৈয়বুর রহমান বিভিন্ন মহলে যোগাযোগ ও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এতে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
একদিকে বিএনপির পদ ফিরে পাওয়ার চেষ্টা, অন্যদিকে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ দুই বিপরীতমুখী অবস্থানকে ঘিরে প্রশ্ন তুলছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও সচেতন মহলের দাবি, তৈয়বুর রহমান ও তার পুত্র মো. হৃদয়ের আওয়ামী লীগের সাথে যোগাযোগের বিষয়টি তদন্ত করে তদাদেরকে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।
কেননা, ফতুল্লার বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসকল কর্মকাণ্ডের নেপথ্যে তৈয়বুর রহমান, তার বেয়াই মোস্তফা কামাল ও পুত্র হৃদয়ের যোগসাজস থাকার গুঞ্জন রয়েছে।