নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

বন্দরে কোরআন খতম ও দোয়ার মাধ্যমে টার্ফজোনের যাত্রা শুরু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৪, ২৬ নভেম্বর ২০২৬

বন্দরে কোরআন খতম ও দোয়ার মাধ্যমে টার্ফজোনের যাত্রা শুরু

নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে শাহিদা নবী রুবি টার্ফজোন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টার্ফজোনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টার্ফজোনের কর্ণধার ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক জাতীয় দলের ফুটবলার আমান উল্লাহ আমান, হান্নান সরকার, সুলতান আহমেদ ভূঁইয়া, সমাজসেবক আখতারুজ্জামান, মো. মামুন, মাসুদ ও তোফাজ্জল হোসেন টিয়া, মোয়াজ্জেম হোসেন, মো: আমিনুল ইসলাম শাহিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন