নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

বেশি মূল্যে বই বিক্রি না করায়

সিদ্ধিরগঞ্জে ঈসা খাঁ লাইব্রেরীতে বই সরবরাহ বন্ধ, বিপাকে ছাত্র-ছাত্রীরা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০২, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩, ২৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঈসা খাঁ লাইব্রেরীতে বই সরবরাহ বন্ধ, বিপাকে ছাত্র-ছাত্রীরা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্ধারিত বেশি মূল্যে বই বিক্রি না করায় সিদ্ধিরগঞ্জের  হিরাঝিল  ঈশা খাঁ লাইব্রেরিতে বই সরবারহ বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন এর স্বত্বাধিকারী জিয়াউল হক জিয়া। এরফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বই না পেয়ে পড়েছেন বিপাকে। ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।

এ বিষয়ে জানতে জিয়াউল হক জিয়া বলেন, আমি সরকারি ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, আমার ট্রেড লাইসেন্স রয়েছে। আমি বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও  বিক্রেতা সমিতির একজন সদস্য। প্রতিবছর সদস্য  ফি পরিশোধ করছি। আমি  এলাকার সাধারন পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে স্বল্প লাভে সুলভ মূল্যে  বই বিক্রি করে থাকি।

কিন্তু বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও  বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম কে ম্যানেজ করে  চিটাগাংরোড মার্কেটের জননী লাইব্রেরি, আহম্মাদীয়া লাইব্রেরি , মোস্তাফা লাইব্রেরি, পপি লাইব্রেরি, নারায়নগঞ্জের শাহীন সিন্ডিকেট করে বেশী লাভে অধিক মূল্যে বই বিক্রি করে ছাত্র ছাত্রীদের পিতামাতার কষ্টের অর্থ হাতিয়ে শিক্ষার্থীদের  রক্ত চুষে নিচ্ছে।

আমি কম লাভে বই বিক্রি করায় ঐ সিন্ডিকেট চক্র আমার সাথে চুক্তিবদ্ধ বইয়ের ডিলার ভূইয়া লাইব্রেরিকে আমার নিকট বই বিক্রি না করতে চাপ দিচ্ছে। আমাকে জরিমানা করার ভয় ভীতি দেখাচ্ছে।

ফলে আমি বই কিনতেও পারছি না, বিক্রিও করতে পারছি না। আমার লাইব্রেরিতে বই না থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সমিতির গলাকাটা  দামে  বই বিক্রি  না করে  কম দামে বিক্রি  করলে -জরিমানা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিন্ডিকেট।

এদিকে এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ক্ষোভ  প্রকাশ করেছেন। তারা বলেন আমাদের রক্ত চুষে টাকা নিয়ে সেই টাকা দিয়ে তারা কক্সবাজার, মালদ্বীপ গিয়ে ভোগ বিলাসে ব্যস্ত রয়েছে ।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নিকট বাংলাদেশের সাধারণ জনগণ জিম্মি হয়ে গেছে। সরকার  শিক্ষা উপকরণের দামের উপর ছাড় দিলেও তারা গলা কাটা দামে বই বিক্রি করছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা  সমিতির  

বই সিন্ডিকেট বানিজ্য বন্ধ করে স্বল্প মূল্যে ছাত্র ছাত্রীর বই সরবরাহ নিশ্চিত করতে মাননীয় শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে অভিভাবকরা।

অপরদিকে এ ব্যাপারে চিটাংগাংরোড ব্যবসায়ীরা বলেন, আমাদের ব্যবসা ক্ষতি করে তো বই বিক্রি করলে চলবে না।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন