শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫২, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩০, ১৪ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নারায়ণগঞ্জের দুর্গাপূজার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি নেতৃবৃন্দের পূজার আমন্ত্রণ গ্রহণ করেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কার্ত্তিক ঘোষ, সাধারণ সম্পাদক মিঠুন মোদক এবং নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।