নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সভাপতি মোসলেম, সাধারণ সম্পাদক আমীর

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১০, ১৪ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, এর আগে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মনীতি অনুসরণ না করে এবং ক্লাবের সদস্য নন, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

সভায় উত্থাপিত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বাধীন কমিটি এবং মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন