নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় ব্যবসায়ীর জিডি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৫, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০৬, ৩০ মার্চ ২০২৬

জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় ব্যবসায়ীর জিডি

বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সমাজ সেবক  তোফাজ্জল হোসেনকে লাঞ্চিত  করে প্রাননাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ)  রাতে ভুক্তভোগী বাদী হয়ে বদমেজাজি মিছির আলী ও হযরত আলীকে আসামী করে  বন্দর থানায় এ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-১৪৩৮ তাং- ২৯-৩-২০২৬ইং। এর আগে গত রোববার (২৯ মার্চ) দুপুর বন্দর থানার জিওধারা এলাকায় এ লাঞ্চিত ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর থানার নয়ানগর এলাকার ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে ব্যবসায়ী ও সমাজ সেবক তোফাজ্জল হোসেনের সাথে র্দীঘ দিন ধরে একই থানার জিওধরা এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ২ ছেলে মিছির আলী ও হযরত আলী জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এর ধারাবাহিকতা গত রোববার বেলা সাড়ে ১২টায় সমাজ সেবক তোফাজ্জল মিয়া জিওধরা এলাকায় আসলে ওই সময় উল্লেখিত দুই ভাই ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে রাস্তায়  লাঞ্চিত করে সম্মানহানি করে পালিয়ে যায়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন