নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৭, ৪ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সনমান্দি ইউনিয়নের জাংগাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়।

এ সময় গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমনের ব্যবহৃত একটি প্রাইভেট কারের ব্যাকডালা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী ইমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহিববুল্লাহ’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই পারভেজ, এসআই সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ জানায় এ ঘটনায় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের মালিক হিসেবে পলাতক আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকার ইমন শেখ (৩৫) এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫)।

এর আগে সোনারগাঁও থানার ওসি মোঃ মুহিববুল্লাহ মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। তিনি বিভিন্ন মসজিদ ও জনসভায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বক্তব্য রাখেন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও থানার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাসে লিখেন, “চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই যুদ্ধে সফল হতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি সোনারগাঁও উপজেলার সব ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধের সৈনিক হব” এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

পুলিশের এই অভিযানে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন