নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২১, ২০ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আড়াইহাজারে সাড়ে ৩ বছর শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নয়ন (১৪) নামে এক কিশোরকে গত রোববার রাতে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে ভুক্তভোগী শিশুটির মা সোমবার (২০ এপ্রিল) আড়াইহাজার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন । 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার মামলার বরাত দিয়ে জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাসলিমা বেগম নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকেল ৩টার  দিকে আসামি নয়ন (শিশুর দাদির চাচাতো ভাইয়ের ছেলে) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আম গাছের নিচে নিয়ে যায়। 

সেখানে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়টি খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। 

তিনি আরও জানান, পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে।  তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন