নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৫৩, ২ মে ২০২৬

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারস বোঝাই একটি মিনি ট্রাক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং  খাগড়াছড়ির মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)। শুক্রবার (১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গভীর রাতে আনারস বোঝাই করে মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে টিপরদী এলাকায় পৌঁছালে সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও ফল ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) জানান, ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে ঢাকামুখী চলন্ত একটি গাড়ির পেছনে আনারস বোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা চালক ও ফল ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন