নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিমাপে কম দেয়ায় দায়ে ফিলিং স্টশনকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২০, ৬ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিমাপে কম দেয়ায় দায়ে ফিলিং স্টশনকে জরিমানা

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে পরিমাপে তেল কম দেয়ার দায়ে একটি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকাস্থ শ্যামস ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার শ্যামস ফিলিং স্টেশনে আমাদের তদারকি কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহোদয়ের নির্দেশনাক্রমে আমাদের তদারকি কার্যক্রমে আমরা তিনটি মেশিনে ডিজেল এবং অকটেনের পরিমাপ যাচাই করি।

সেখানে ডিজেলের মাপ সঠিক পাওয়া যায় কিন্তু অকটেনের পরিমাপে দেখা যায় প্রতি ৫ লিটারে ৩’শ এমএল কম দেয়া হচ্ছে। সেই প্রেক্ষিতে আজকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওজনে কম দেয়া সাপেক্ষে তাদেরকে সতর্কতা মূলক ২৫ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়। তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যেন দ্রুত এই বিষয়টি বিএসটিআই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরিমাপে সঠিক দেয়ার বিষয়টি সমাধান করা হয়।  

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন