নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নাইটগার্ড নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৫, ২৪ মে ২০২৬

বন্দরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নাইটগার্ড নিহত

বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় খান হোসাইন সিবলী (৪৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছে। নিহত নাইটগার্ড খান হোসাইন সিবলী ঢাকা পল্লবী থানার মিরপুর ১২ ব্লক বি, রোড নং-৬ বাসা নং- ৪৯ এলাকার  আনোয়ার হোসেন মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার আউয়াল এন্ড ব্রাদার্স ক্যামিকেল লিমিটেড  সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে আসছিল।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই খান হোসাইন নোমান বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে  বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৮(৫)২৬। এর আগে গত শনিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের উপরে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, মামলার বাদী বড় ভাই খান হোসাইন সিবলী (৪৫) দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার আউয়াল এন্ড ব্রাদার্স ক্যামিকেল লিমিটেডে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে আসছিল।

প্রতিদিনের ন্যায় গত শনিবার রাত সাড়ে ১০টায় বাদী বড় ভাই নাইটগার্ড খান হোসাইন সিবলী বন্দর থানার কেওঢালাস্থ জাহাঙ্গীরের হোটেল থেকে রাতের খাবার খেয়ে বাসায় ফেরার পথে বন্দর থানার  কেওঢালাস্থ মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাত চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে স্বজোরে ধাক্কা দিলে নাইটগার্ড খান হোসাইন সিবলী (৪৫) ছিটকে পাঁকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহত নাইটগার্ডকে মারাত্মক জখম অবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রোববার  রাত দেড়টায়  উল্লেখিত নাইটগার্ড মৃত্যু বরন করে। পরে  শাহবাগ থানার এসআই রাশেদুল আলম উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলেও এ রির্পোট লেখা পর্যন্ত ঘাতক চালক পলাতক রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন