শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২১, ৯ জুন ২০২৬ | আপডেট: ২১:৪৮, ৯ জুন ২০২৬
রূপগঞ্জে বিনা মূল্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব।জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে সংগঠনটি।
মঙ্গলবার (৯ জুন) বিকালে রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম নানান জাতের
ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে এসব চারা বিতরণ করেন।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল প্রমুখ।
পরে বৃক্ষরোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।