নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ১৫ আগস্ট ঘিরে যুবদল-বিএনপির মিছিল ও বাইক শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৭, ১৫ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ১৫ আগস্ট ঘিরে যুবদল-বিএনপির মিছিল ও বাইক শোডাউন

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, অপতৎপরতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে মিছিল ও বাইক শোডাউন করেছেন বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি শহীদ ফারহান সেতুর পূর্বপাড় থেকে শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মঠের ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়কে বাইক শোডাউন করেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন এলাকায় কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণভাবে এলাকায় শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন