নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে আ’লীগ নেতা শাহজালাল মেম্বার গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আ’লীগ নেতা শাহজালাল মেম্বার গ্রেপ্তার

বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার শাহজালাল (৫৬)কে গ্রেপ্তার করেছে  পুলিশ।

ধৃত ফ্যাসিস্ট  শাহজালাল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে।

ধৃতকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  বন্দর থানার দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর)  দিবাগত রাত ৪টা ১০ মিনিটে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন