নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে আ’লীগের সক্রিয় সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আ’লীগের সক্রিয় সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বন্দরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগের সক্রিয় সদস্যসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ফুলহর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে আওয়ামীলীগের সক্রিয় সদস্য  আফজাল ওরফে কসাই আফজাল (৫২)।

ওয়ারেন্টভূক্ত আসামিরা হলো বন্দর থানার একরামপুর এলাকার আক্কাস আলী ছেলে ইকবাল হোসেন (৩৫) একই থানার আমিরাবাদ এলাকার সিরাজ মিয়ার ছেলে নুরুজ্জামান ওরফে পারভেজ (৩৩) একই থানার কুড়িপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে শাহ পরান (৩৬) একই থানার সোনাবিবি রোড এলাকার সাইফুদ্দিন মিয়ার ছেলে মানিক (৩৫) ও একই থানার নবীগঞ্জ এসআই রোড এলাকার মিহির আহাম্মদ মিয়ার ছেলে রাজিব আহাম্মেদ (৩৫)।

বন্দর থানার দায়েরকৃত মামলার আসামিরা হলো বন্দর থানার সোনাকান্দা স্কুলরোড এলাকার মৃত রতন শেখের ছেলে রানা (২৫) একই থানার কুড়িপাড়া এলাকার গফুর পাটোয়ারী ছেলে অপর একটি মামলার আসামী শাহাদাৎ পাটোয়ারী (৩০) ও চাঁদপুর জেলার হাইমচর থানার নয়ানী লক্ষীপুর এলাকার অলি উল্ল্যাহ সৈয়াল মিয়ার ছেলে বিল্লাল হোসেন সৈয়াল (৩৮)।

এ ছাড়াও বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  মাদক সেবন করার ৬ মাদকসেবীকে আটক করেছে।  

গ্রেপ্তারকৃতদের যথাযথ নিয়মে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন