শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাজার থেকে লাঙ্গলবন্দ স্ট্যান্ড পর্যন্ত এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ এখনো বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির নেতাকর্মীরা সুযোগ দেবে না।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রয়েছে বলে দাবি করেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।
এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, বিএনপি নেতা আলী হোসেন, মঞ্জুর আলম মঞ্জু, তাওলাদ মাহমুদ, ইব্রাহীম হোসেন, মুছাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ বারেক, সাধারণ সম্পাদক মো. নয়ন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ মোতালেব, ৬নং ওয়ার্ডের সভাপতি সাবেদ হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি মো. ইউসুফ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মেম্বার, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুসহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।