নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি দুজন, মাদকসেবী ছয়জন, ওয়ারেন্টভুক্ত আসামি চারজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি একজন, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি একজন এবং চোরাই মাল উদ্ধার মামলার আসামি দুজন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে মো. শাকিল হোসেন (২৬), মো. মেহেদী হাসান (২৬), মো. সাব্বির (২৬), মো. ফাইম (২৩), সানি মোল্লা (২২) ও মো. আতিকুর রহমান (২৫) কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক মামলায় মো. কামাল (৫০) ও মোসাঃ চামেলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চোরাই মাল উদ্ধার মামলায় ওসমান ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সনজিৎ পাল (৫৩) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আল আমিন (২৪) কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে  মসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মো. বাছেদ (৪৭)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৬ জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন