নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের মিছিলের প্রস্তুতির সময় ১৫ জনকে আটক করা হয়েছে ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ৩০০ ফিট সড়ক সংলগ্ন সুমু মার্কেট আনন্দ হাউজিংয়ের অভ্যন্তরে ভুঁইয়া ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছর। তাদের সকলের বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো, বাঘবের, বেইলারটেকসহ আশপাশের গ্রামে। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আটককৃত ১৫ জনের মধ্যে কারা উক্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং কারা অন্য কারণে সেখানে উপস্থিত ছিল, তা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে । 

 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন