নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ঝোপের ভেতর থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ঝোপের ভেতর থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ফতুল্লার মাসদাইর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১। (১৮ সেপ্টেম্বর) শুক্রবার রাতে মাসদাইর বাজার এলাকার একটি ঝোপ থেকে এসব অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকায় মাদকের আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল স্থানটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। তল্লাশিকালে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান, এসআরবি-১১,র অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন