নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আসামিদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লাঙ্গলবন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জামাল উদ্দিন। 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে, পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন