শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে রূপগঞ্জের ৩০০ ফিট ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নির্দেশনায় ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাহউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৩০০ ফিট সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় সড়কে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১৫ জন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে ।