শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার ইলিশা এলাকার মৃত মোতাহার হোসেন হাওলাদারের ছেলে মো. মফিজুর (৪০), বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ভাড়াটিয়া; বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডার নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (৪৮); তাঁতী লীগের সক্রিয় সদস্য বরিশালের মুলাদির মো. মিজানের ছেলে মো. রুবেল (২৮), বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকার বাসিন্দা; এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মিজমিজি তেরা মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহেল (৪২)।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও মিছিলের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে এসব আসামিদের গ্রেপ্তার করে আদালতে
পাঠানো হয়েছে। এরআগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউলুপ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ও মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।