নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আ’লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেত্রীর দৌড়ঝাঁপ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আ’লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেত্রীর দৌড়ঝাঁপ

সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডের  যুবলীগ নেতা আমিনুলকে থানা থেকে ছাড়াতে ওই ওয়ার্ড বিএনপি মহিলা নেত্রী নুরুন নাহারসহ আরও কয়েক নেতারা তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ৭টার সময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ তাকে ৯ নং ওয়ার্ড জালকুড়ি অফিস কার্যালয় থেকে যুবলীগ নেতা আমিনুলকে গ্রেপ্তার করে।

তাকে থানায় নেওয়া হলে জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার  ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ও ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান থানায় ছুটে যান ছাড়াতে। সেই সময় মহিলা নেত্রী  নুরুন নাহারকে খুব উত্তেজিত অবস্থায় দেখা যায় সিদ্ধিরগঞ্জ থানায়।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর যুবলীগ নেতা আমিনুল ওরফে গ্যাস চোর আমিনুলকে দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা হয় এবং আগেও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। 

জানা গেছে, আমিনুলকে বিএনপি নেতা প্রমাণ করতে বিএনপির অফিসিয়াল পেইড এডিট করে জালিয়াতির মাধ্যমে আসামীকে ছাড়ানোর চেষ্টা করেন বিএনপির এই নেত্রী নূরুন্নাহার। শুধু তাই নয় গ্যাস চোর আমিনুলকে নিজেদের লোক বলে দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসির সাথে কথা বলেন একাধিকবার।

কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সংগঠন যুবলীগের একাধিক মিছিল মিটিং এর ছবি প্রমাণসহ থাকায় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা থাকায় পুলিশ তাকে ছাড়েনি। ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জালকুড়ি ৯ নং ওয়ার্ডের অনেক নেতাকর্মী খুব প্রকাশ করে বলেন, যুবলীগ নেতাকে ছুটাতে আমাদের ওয়ার্ডের নেতারা চলে গেছেন থানায় এটা অত্যন্ত বেদনাদায়ক । 

এই আমিনুল চাঁদাবাজ যুবলীগের নাম ব্যবহার করে ১৭ বছর আমাদের এলাকায় গ্যাস অবৈধভাবে বাসা বাড়িতে সংযোগ দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে । যুবলীগ নেতা শাহ নিজামের ছত্রছায়ায় ছিল। রাষ্ট্রীয় প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছুদিন গাপটি মেরে পালিয়ে ছিল এই চাঁদাবাজ।

স্থানীয় বিএনপি নেতাদের আর্থিক সহায়তা দিয়ে পুনরায় এলাকায় ফিরে আসে। এবং পুনরায় জালকুড়ি বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে যা প্রতি মাসে মাসিক ভাড়া বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চাঁদাবাদ। 

সূত্রে জানা যায় তার এই চাঁদাবাজি ধরে রাখার জন্য প্রতি মাসে মোটা অংকের টাকা দিয়ে যাচ্ছে ওই ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতাদের। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আর্থিক সুবিধা দিয়ে পুনরায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবসাটা আবার চালু করেছে এই চাঁদাবাজ যুবলীগ নেতা। 

অনেকের ধারণা, এই চাঁদাবাদ গ্রেপ্তার হলে পুনরায় আওয়ামী লীগের তকমা শরীরে লাগলে তার অবৈধ সংযোগ গ্যাস বাণিজ্য চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে ওই ওয়ার্ডের বিএনপি নেতাদের মাসে লক্ষ, লক্ষ টাকার আয় কমে যাবে। এই জন্য তারা তাকে ছুটাতে মরিয়া হয়ে থানায় ছুটে গেছেন। শুধু তাই নয়,  মহিলা নেত্রী নুরুন নাহার যুবলীগ নেতাকে নিজেদের বিএনপি কর্মী দাবি করেছেন থানায় গিয়ে। 

এবিষয়ে কথা বলতে মহিলা নেত্রী নুরুন নাহারের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই। 

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চলমান অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তাকেসহ ৯নং ওয়ার্ড থেকে চারজন গ্রেফতার করা হয়।  গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনপি নেতাদের তদবিরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আপনারা দেখেছেনই। আমরা আইনের বাহিরে কিছু করতে পারিনা। অপরাধি যেই হউক তাকে আইনের আওতায় আনা হবে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন