শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম খায়ের (৫১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম খায়ের নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের বন্দর থানার মদনগঞ্জস্থ ২১৩ নং এলসিরোড এলাকার মৃত জুলকদর মিয়ার ছেলে।
ধৃতকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষ স্যারের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দরে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
গত বুধবার রাতে বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৫জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।