নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁবাসীর সংকটে ও প্রয়োজনে পরম সুহৃদ রাসেদুল ইসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁবাসীর সংকটে ও প্রয়োজনে পরম সুহৃদ রাসেদুল ইসলাম

সরকারি কর্মকর্তাদের নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধরনের দ্বিধা বা দূরত্ব থাকে। কিন্তু সেই চেনা ধারণাকে বদলে দিয়ে সোনারগাঁওবাসীর কাছে একজন নির্ভরতা ও ভালোবাসার নাম হয়ে উঠেছেন সোনারগাঁও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি শুধু একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা নন, বরং সোনারগাঁওয়ের মানুষের সংকটে ও প্রয়োজনে এক পরম সুহৃদ। 

উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রতিদিন শত শত মানুষ নানা সমস্যা, জটিলতা বা আবেদন নিয়ে আসেন। গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের অনেকেই জানেন না—কোন কাগজ কোথায় জমা দিতে হবে বা কোন কাজটি কীভাবে সম্পন্ন করতে হবে। ঠিক এই জায়গাটিতেই অনন্য মো. রাশেদুল ইসলাম।

 নিজের নির্দিষ্ট দায়িত্বের সীমারেখার ঊর্ধ্বে উঠে তিনি অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের কথা শোনেন। কাগজপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা নিজ উদ্যোগে সংশোধনের ব্যবস্থা করে সঠিক দপ্তরে পাঠানোর ক্ষেত্রেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 

সোনারগাঁয়ের মাটির গন্ধ এবং এখানকার মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনকে তিনি খুব কাছ থেকে অনুভব করেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এক পরম মানবিক বোধ থেকে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। তাঁর এই অমায়িক ব্যবহার, নিরহংকার আচরণ ও সেবামূলক মানসিকতার কারণে আজ তিনি স্থানীয় অনেকের কাছেই বড় ভাই কিংবা সন্তানের মতো আপনজন হয়ে উঠেছেন। 

একজন সরকারি কর্মকর্তা যখন টেবিল-চেয়ারের আনুষ্ঠানিকতা ভেঙে আমজনতার দুঃখ-কষ্ট দূর করতে আন্তরিক হন, তখন সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সত্যিকার অর্থেই অর্থবহ হয়ে ওঠে। কর্মের মাধ্যমে সোনারগাঁওবাসীর হৃদয়ে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার যে আসন মো. রাশেদুল ইসলাম তৈরি করেছেন, তা সত্যিই অনুকরণীয়। তিনি সোনারগাঁওবাসীর ভালোবাসায় সিক্ত এক মানবিক সরকারি কর্মকর্তা, এক প্রকৃত আপন মানুষ।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন