নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মানিক গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মানিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মনির আহমেদ (মানিক)-কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলাসহ একাধিক মামলায় তাকে পুলিশি হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার গভীর রাতে মিজমিজি বাতেন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মনির আহমেদ মানিক(৫৮)-কে গ্রেফতার করে। পরদিন তাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন