শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৪৭, ১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি কাঁচপুর মধ্যপাড়ার মো. শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২), সবুজ হোসেন (২২), মাদকসেবী জৈনপুর এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুর এলাকার মো. ইমান হোসেন (৪০), গজারিয়ার এলাকার মো. মোয়াজ্জেম (৩২)।
ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি পাকুন্দার এলাকার মো. জুয়েল মোল্লা (২৭), মারুফদীর মো. মোজাম্মেল হক এবং পুরাতন মামলার আসামি দমদমা এলাকার সোনিয়া আক্তার (৩৮)। অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতভর সোনারগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।