নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ডিউটিরত অবস্থায় পোস্ট অফিসে নৈশ প্রহরীর মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৪, ৪ অক্টোবর ২০২৬

বন্দরে ডিউটিরত অবস্থায় পোস্ট অফিসে নৈশ প্রহরীর মৃত্যু

বন্দরে পোস্ট অফিসে ডিউটিরত অবস্থায় তমিজ উদ্দিন (৭০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। নিহত তমিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নবীনগর এলাকার মৃত ইয়াজ উদ্দিন মিয়ার ছেলে।

গত শনিবার রাত ৯টায় বন্দর বাজার এলাকায় অবস্থিত পোস্ট অফিসে ডিউটিরত অবস্থায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ঘটনার খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক মনোয়ারসহ সঙ্গীয় ফোর্স রাতেই  দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের বড় মেয়ে তানভিন তাবাসুম বাদী হয়ে রোববার (৪ অক্টোবর)  দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

জানা গেছে, সোনারগাঁ থানার নবীনগর এলাকার বন্দর মৃত ইয়াজ উদ্দিন মিয়ার ছেলে তমিজ উদ্দিন দীর্ঘ দিন ধরে বন্দর বাজারে পোস্ট অফিসে নাইটগার্ডের দায়িত্ব পালন করে আসছে। প্রতিদিনের  ন্যায় গত শনিবার রাতে পোস্ট অফিসে ডিউটি করার সময় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খবর পেয়ে বন্দর ফাঁড়ী উপ পরিদর্শক মনোয়ারসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করলে ঊর্ধ্বতন কতৃপক্ষ আবেদনটি আমলে নিয়ে রোববার দুপুরে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন