নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও লুণ্ঠিত গুলি উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৭, ৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও লুণ্ঠিত গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি জুট মিল থেকে একটি দেশীয় এলজি এবং থানা থেকে লুণ্ঠিত নয় রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১।

রবিবার  (৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানির একটি দল সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিল-এ অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান করা দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মিল প্রাঙ্গণে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন