শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৩, ৬ অক্টোবর ২০২৬
বন্দরের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বন্দর নাগরিক কমিটির (বনাক) প্রধান উপদেষ্টা আবু সাঈদ চুন্নু মাস্টার (৮৩) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়িস্থ তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর নবীগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। আবু সাঈদ চুন্নু মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্দর নাগরিক কমিটি বনাক নেতৃবৃন্দ।