শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৯, ৮ অক্টোবর ২০২৬
বন্দরে বিরোধপূর্ন জায়গায় বিভিন্ন ফলজ ও সবজি গাছ কর্তনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় কিরন রশিদ বাদী হয়ে গত বুধবার (৭ অক্টোবর প্রতিপক্ষ) সেকেন্দার ও মুন্নাসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বুধবার বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার আব্বাস আলী মিয়ার ছেলে কিরন রশিদের সাথে একই এলাকার মৃত সামছুল আলম মিয়ার ছেলে সেকান্দর ও একই এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্না সাথে দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।
উল্লেখিত বিরোধের জের প্রতিপক্ষ সেকান্দার একই এলাকার মুন্না, জিতু, একই এলাকার সেলিম মিয়ার স্ত্রী আছিয়া বেগম মৃত হাশেম মিয়ার মেয়ে সেতু একই এলাকার মৃত হাশেম মিয়ার মেয়ে তুলি ও সেলিম মিয়ার ছেলে সময়সহ অজ্ঞাত নামা ৪/৫ বিরোধপূর্ণ জমিতে কোন ধরনের আপোষ মিমাংসা ও কাগজপত্র ছাড়াই জোরপূর্বক দখল করার চেষ্টা করে।
এরই ধারাবাহিকতায় গত বুধবার উল্লেখিত বিবাদীগন বিরোধপূর্ণ জমিতে অনাধিকার প্রবেশ করে দখলের জন্য সেখানে পেপে গাছ লাগায়। সে সাথে বিবাদীগন অভিযোগের বাদী গাছপালা কাটিয়া ও বেড়া ভাঙ্গিয়া আর্থিক ক্ষতি সাধন করে। ওই সময় বিবাদীদের বাধা প্রদান করিতে গেলে বিবাদীরা মারমুখী আচরণ করে এবং ২ ও ৩নং বিবাদী আমার সাথে ধ্বস্তাধিস্ত করে বাদীর গলায় থাকা স্বর্ণের চেইন ও স্বর্ণের আংটি, যাহার সর্বমোট ওজন ০১.৫০ ভরি ছিনিয়ে নেয়।
ওই সময় অভিযোগের বাদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।###