নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে সুপার মার্কেট দখল নিয়ে দ্বন্দ্ব চরমে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৪, ১০ অক্টোবর ২০২৬

বন্দরে সুপার মার্কেট দখল নিয়ে দ্বন্দ্ব চরমে

বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন  একতা সমবায় সুপার মার্কেট দখল ও  পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। 

সমবায়ের নিয়ম অনুযায়ী  দীর্ঘ দিন ধরে নির্বাচন না দেওয়া,  মার্কেট কমিটির সভাপতিসহ সকল পদ কুক্ষিগত রাখা , প্রভাব খাটিয়ে  দোকান দখল এবং দোকান মালিকদের মামলায় জড়িয়ে হয়রানীর  কারণে সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ পাল্টা অভিযোগে মার্কেটে উত্তেজনা বিরাজ ।   

বৃহস্পতিবার একতা সমবায় সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে দোকান মালিকরা অভিযোগ করেন প্রায়, ২৬ বছর ধরে একই ব্যক্তির নিয়ন্ত্রণে মার্কেট ও সমবায় সমিতি পরিচালিত হচ্ছে।

তিনি নিজের লোক দিয়ে পকেট কমিটি করে মার্কেটের দোকান দখল, মার্কেটের সামনে অবৈধভাবে হকার বসিয়ে অর্থ গ্রহণ  এবং দোকান মালিকদের কাছ থেকে আদায় করা টাকা সমিতির হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। 

দোকান মালিকরা জানান , ১৯৯৭ সালে ১০১ জন সদস্য নিয়ে একতা সুপার মার্কেট গঠিত হয়। পরে ২০০০ সালে একতা সুপার মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে নিবন্ধিত হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট প্রতিষ্ঠার সময় সুরুজ মিয়াকে সভাপতি করা হয়। তিনি  প্রায় ২৭ বছর ধরে  সমবায় আইন ও সদস্যদের মতামত উপেক্ষা করে জোরপূর্বক  এ পদে বহাল থেকে দূর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

পরে অধিকাংশ দোকান মালিকের অনুরোধে গত ২৩ সেপ্টেম্বর বুধবার  একতা সুপার মার্কেটের ব্যবসায়ী ও সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের ঘোষনা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও   নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার  আশা।

এ  দিকে মার্কেট দখলের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কাবিল মিয়া নামের এক ব্যক্তি। কাবিল মিয়া অভিযোগে উল্লেখ করেন, মার্কেট পরিচালনার জন্য বৈধ একটি কমিটি রয়েছে। ২০২৭  সালে কমিটির মেয়াদ শেষ হবে।

কিন্তু একটি পক্ষ মার্কেট দখল করার জন্য  ষড়যন্ত্র করছে। তারা নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল  কাউসার আশা ও বন্ধুর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণকে নিয়ে মার্কেট দখলে নিয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন