নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রাসায়নিক দাহে ২ জন দগ্ধ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩১, ১১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রাসায়নিক দাহে ২ জন দগ্ধ

ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আনোয়ার (৪০) ও সামসুল (৩০)। শনিবার (১০ অক্টোবর) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এঘটনা ঘটে।  তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টায়  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, দগ্ধদের মধ্যে আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের ৫৫ শতাংশ পুড়ে গেছে। সামসুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন