নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলে

সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্নকর্মী থেকে মাসুম কোটিপতি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৮, ১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্নকর্মী থেকে মাসুম কোটিপতি

সিদ্ধিরগঞ্জে অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলে কয়েক বছরে কোটিপতি বনে গেছেন মেহেদী হাসান মাসুম ওরফে ছোট মাসুম (৩২)।

মোবাইল অ্যাপসের মাধ্যমে দৈনিক কমপক্ষে কোটি টাকার জুয়া খেলছে তার অধিনস্থ সদস্যরা। তার অধীনে শুধু নাসিক ৩ নং ওয়ার্ডেই রয়েছে শতাধিক জুয়ারি সদস্য।

সিটি করপোরেশনের ঠিকাদারের নিয়জিত পরিচ্ছন্ন কর্মী থেকে কোটিপতি বনে যাওয়া মাসুমের ফাঁদে পড়ে অনলাইন জুয়া খেলে অনেকই হচ্ছেন সর্বস্বান্ত এমন অভিযোগ উঠেছে। জুয়ারিদের গডফাদার পরিচ্ছন্নকর্মী মাসুম এখন স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হওয়ার। 

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মেহেদী হাসান মাসুম।

ভাড়া থাকেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার ইব্রাহীমের বাড়িতে। তিনি একজন পরিচ্ছন্নকর্মী। সিটি করপোরেশনের ঠিকাদারের অধিনে বাসাবাড়ির ময়লা পরিস্কারে কাজ করেন মাসুম। সাধারণ একজন পরিচ্ছন্নকর্মীর বিলাসী জীবনযাপন দেখে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়াড়ি চক্র গড়ে তুলেন মাসুম। তার রয়েছে দুটি মোটরসাইকেল, দুটি ড্রাম ট্রাক ও কয়েকটি ময়লা আনা নেওয়ার গাড়ি।

মাঝে মধ্যে বিলাসবহুল দামি গাড়ি নিয়ে এসে তাকে এলাকা থেকে নিয়ে যায় বিভিন্ন শিল্পপতি ও প্রভাবশালী ব্যক্তিরা। এসব ব্যক্তিরা আত্নগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ট সহচর বলে জানায় স্থানীরা।

নিমাইকারী এলাকার বাসিন্দা আব্দুস রশিদ জানান, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মাসুম ছিলেন নাসিক ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছাত্রলীগ নেতা শাহজালাল বাদলের পিতা নূর সালামের ক্যাশিয়ার।

ফলে এলাকায় শীর্ষস্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সখ্যতা গড়ে উঠে।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের জটিকা মিছিলের অর্থ লেন দেন মাসুমের মাধ্যমেই হচ্ছে। স্থানীয় বিএনপি নেতাদের টেক্কা দিয়ে মাসুম নামিক ১, ২ ও ৩ ওয়ার্ড এলাকার বাসাবাড়ির ময়লা পরিস্কারের কাজ বাগিয়ে নিয়েছে। তার অনলাইন জুয়ার প্রধান সেনাপতি হিসেবে কাজ করছেন একই এলাকার বড় মাসুম।

সিদ্ধিরগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্র গড়ে তুলে কোটিপতি হওয়া মেহেদী হাসান মাসুম তার নিজ এলাকার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

ইতোমধ্যে তিনি প্রচারণা শুরু করেছেন। পরিচ্ছন্নকর্মী জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখা এ টাকার মালিক হওয়া নিয়েও উঠেছে প্রশ্ন।

জানতে চাইলে মেহেদী হাসান মাসুম অনলাইন জুয়াড়ি চক্র গড়ে তুলার অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, কিছু লোক আমার প্রতি ঈর্ষন্নিত এমন অভিযোগ করছে। তারা প্রশাসনের লোকজনের কাছেও আমার ব্যাপারে এমন অভিযোগ করেছে।

আমাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ধরে নিয়ে মোবাইল চেক করে তেমন কিছু পায়নি। ফলে ছেড়ে দিয়েছে। নির্বাচন করা বিষয়ে বলেন, আমার চাচার সঙ্গে রাগ করে প্রচারণা চালাচ্ছি আসলে আমি নির্বাচন করবনা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মেহেদী হাসান মাসুমের বিষয়ে অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন