শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৫, ১২ অক্টোবর ২০২৬
সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলা, বৈষম্য বিরোধী , ডাকাতি, দস্যুতা, শিশু বলৎকার ও ওয়ারেন্টভক্ত আসামিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ১ জন, বৈষম্য বিরোধী আইনের মামলায় ১ জন, নিয়মিত মামলায় (শিশু বলৎকার) ১ জন, ২ জন ডাকাত, ২ জন দস্যু, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২২ জন মাদকসেবী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক জানান,পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।