শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৫, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৮, ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে । মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার কর্ণগোপ এলাকার কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা, পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক, মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন,সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।
সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের