নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪২, ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মো. মাসুমের ছেলে মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন