নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

প্রকাশ: ২১:৪৬, ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি ২ জন, মাদকসেবী ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন। এ সময় ছয় বোতল কেরু মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মো. শামীম (৪২), মো. বিল্লাল সরকার (২৭), মো. আবুল কায়েস (২৮), মো. ইশ্রাফিল (৫৫), মো. সজিব (৩৮), মো. মারুফ হোসেন (২২), মো. রহমত উল্লাহ রবিন (৩৮), মো. আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), মো. আমির হোসেন (৪৭), মো. জহির মিয়া (৩৪), মো. আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২) রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় মো. সুমন মিয়া (১৯) ও মো. সিয়াম হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকসেবী, মাদক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন