শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৭, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৮, ২৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগের সংবাদ সম্মেলন করেছেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া।বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, তিন মাস আগে গোয়ালপাড়ার চিহ্নিত মাদক কারবারি সুমনকে দশ পিস ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে নিলে তাকে এক বছরের কাদন্ত্র প্রদান করা হয়।
এ ঘটনায় সাংবাদিক রিপন যায়যায় দিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করে। এরই মধ্যে তিন মাস পর কারাগারে থাকা অবস্থায় সুমন মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ।
সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন জানান, গোয়ালপাড়ার মৃত আমজাদের ছেলে সুমর ও তার ছেলে শাওনকে মাদক, চুরি,ছিনতাই কাজে লিপ্ত থাকায় বহুবার এলাকাবাসীর হাতে আটক হলে একাধিকবার এলাকাবাসি পুলিশে দেয়।
এমন বহুবার মাদকে জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও হয়। এমন একটি মামলায় পলাতক আসামী সুমরকে ওয়ারেন্টভুক্ত থাকাকালীন গত ৩ মাস পূর্বে রূপগঞ্জ থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আস্তানা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে।
সে সময় সুমরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তৎকালীন ম্যাজিস্টেট। এরই মাঝে কারাহেফাজতে ১ বছরের মধ্যে ৩ মাস সাজাপ্রাপ্ত থাকাকালীন মৃত্যু বরণ করেন।
এর জেরে সুমরের কারাগারে স্বাভাবিক মৃত্যুকে পূঁজি করে ষড়যন্ত্র করে নিহতের পরিবারকে ফুসলিয়ে একটি পক্ষ নানাভাবে প্রলোভন দেখিয়ে আমি সহ আমার পরিবারকে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে হত্যামামলায় ফাঁসাতে চেষ্টা করে৷
শুধু তাই নয়, ষড়যন্ত্রকারী মহল নিজে উপস্থিত থেকে সুমনের নাবালিকা কন্যাসহ তার পরিবারকে শিখিয়ে দেয়া বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় গণমাধ্যমে প্রকাশ করে আমাকে সামাজিক হেয় প্রতিপন্ন করে।
রিপন মিয়া আরও বলেন , ষড়যন্ত্রকারী মহল হামলা করে সাংবাদিকের বাড়ি ভাঙ্গার হুমকী দেয়, লুটপাট ও আগুন দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ,সাংবাদিক মহলও প্রশাসনের কাছে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার বিচার দাবী করেন তিনি।