নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের ’মরার উপর খাঁড়ার ঘাঁ’: তারিকুল সুজন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:২৪, ৪ জুন ২০২৬ | আপডেট: ০০:২৪, ৪ জুন ২০২৬

বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের ’মরার উপর খাঁড়ার ঘাঁ’:  তারিকুল সুজন

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বুধবার (৩ জুন ) গণমাধ্যম পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান। 

তারিকুল সুজন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিসহ নানাবিধ সংকটে জনগণ যখন দুর্বিষহ সময় অতিক্রম করেছে তখন সরকারের বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব কোন যুক্তিতেই গ্রহনযোগ্য নয়। উল্লেখ্য যে, আজ বুধবারবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫%, গ্রাহক পর্যায়ে ১৫% থেকে ১৯.৯৪% এবং সঞ্চালন চার্জ ২৩.৯৬% বৃদ্ধির ঘোষণা দেন। ফলে বিদ্যুতের খুচরা মূল্য
ইউনিট প্রতি ১.৫২ টাকা এবং পাইকারি মূল্য ১.৩৯ টাকা বাড়বে- যা এই জুন মাস থেকেই বর্ধিত মূল্য কার্যকর হবে।

বিবৃতিতে তারিকুল সুজন আরো বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে গ্রাহকের শুধু বিদ্যুতের বিল বাড়েনা, বিদ্যুৎ সংশ্লিষ্ট উৎপাদিত প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। কৃষি উৎপাদন খরচও বাড়বে। ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে কয়েকগুণ। তাই,কোন যুক্তিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তাই সামগ্রিক বিবেচনায় অবিলম্বে বিদ্যুতের ঘোষিত বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন