শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৩, ৩ মে ২০২৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো- খানপুর মেইন রোড এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. নাহিদ হোসেন (২৯), তল্লা এলাকার ভাড়াটিয়া মো. আবুল হোসেনের ছেলে মো. রাফি (২৬), এবং খানপুর লাল মসজিদ সংলগ্ন এলাকার হাসান আহমেদ লেলিনের ছেলে সোয়াদ খান (১৯)।
শনিবার (২ মে) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে খানপুর সরদারপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে সেখানে থাকা একজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।