নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেওভোগে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ শিশুসহ আহত ৬

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৯, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৩, ১১ অক্টোবর ২০২৬

দেওভোগে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ শিশুসহ আহত ৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগে একটি তিনতলা ভবনের নিচতলার বন্ধ রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনতলা ভবনের বাসিন্দা শিখা রানী (৫৫), মনা আচার্য (৬০) ও তার শতবর্ষী মা আহত হন। এর পাশের কাঁচা ভবনের পুষ্পিতা (১০), নিপা (৩৫) ও ঘরনীতাই (৬) আহত হন।

স্থানীয়রা তিনতলা ভবনের আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করছেন।

রবিবার ভোরে পশ্চিম দেওভোগ আখড়ার মোড় এলাকায় দীঘির উত্তর পাড়ে এ ঘটনাটি ঘটে। এতে ভবনটির নিচতলার দেয়াল ধসে পাশের একটি কাঁচা ভবনের ওপর পড়ে। বিস্ফোরণে দুটি ভবনের আসবাবপত্র, ফ্রিজ ও আলমারিসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের পর সৃষ্ট আগুন তাৎক্ষণিকভাবে নিভে যাওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজ করতে হয়নি।

বিষয় নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৈদ্যুতিক স্পার্কের কারণে এ বিস্ফোরণ হয়েছে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন