শিরোনাম:
পজেটিব নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ ক্লাব লিঃ-এর ৪র্থ তলার নতুনভাবে সংস্কারকৃত ৪ তারকা মানের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গেস্ট হাউজের ৭টি রুম আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের সভাপতি এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনায় ক্লাবের নামাজঘরে গেস্ট হাউজটির সার্বিক কল্যাণ, ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সদস্য ও অতিথিদের মঙ্গল কামনায় পবিত্র মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে মুখরিত করে তোলে।
নতুনভাবে সংস্কার ও আধুনিকায়নকৃত গেস্ট হাউজটিতে আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক নকশা, উন্নত সুযোগ-সুবিধা এবং আরামদায়ক পরিবেশের সমন্বয় করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই নতুন সংযোজন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য ও অতিথিদের আবাসন সুবিধাকে আরও সমৃদ্ধ করবে এবং ক্লাবের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।